প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সংবিধান সংস্কারের শর্ত দিলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক

শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায়জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। একইসঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এসব মৌলিক বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, সরকার এখন জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে। এনসিপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে বিরোধীদলীয় নেতার সঙ্গেও প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেছেন।
জাতীয় ঐক্যের প্রস্তাব এনসিপিই প্রথম দিয়েছিল দাবি করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই তারা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠনের কথা বলে আসছেন। কারণ, পতিত ফ্যাসিস্ট শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণ ও জুলাই বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। এ কারণে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন ছিল। তবে সেই আহ্বানে ওই সময় বিএনপি সাড়া দেয়নি। সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে তারাই প্রথম জাতীয় ঐক্য ভঙ্গ করেছিল।
নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়েও বিএনপি দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, নির্বাচনে অনুষ্ঠিত গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ছিল। এটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রতি রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। নির্বাচনের আগে বিএনপিসহ সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে। কিন্তু নির্বাচনের পর শপথ গ্রহণের সময় বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এর মধ্য দিয়ে তারা জনগণ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।
এনসিপির আহ্বায়ক বলেন, গত সাত মাস ধরে বিএনপির বিভিন্ন নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণভোটের গণরায় অস্বীকার করে আসছেন। দলটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নির্বাচন দ্রুত করার জন্য তারা তখন সংস্কারপ্রক্রিয়ায় রাজি হয়েছিলেন। অর্থাৎ, তারা আসলে সংস্কার করতে চান না। গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায়ও তারা মানতে চান না।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী আলোচনা হবে
সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তিনি জানান, প্রধানমন্ত্রী আসলে কী চান, কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে চান, তা তারা শুনতে চান।
তিনি বলেন, বিগত সময়ে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে আশ্বস্ত হওয়া যায় যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐক্য চায়।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে সফরে যান নাহিদ ইসলাম।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সাক্ষাৎ সোমবার, থাকবেন নাহিদ ইসলামসহ ৪ নেতা