নতুন মিসাইল লঞ্চার উন্মোচন ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নতুন মিসাইল লঞ্চার উন্মোচন ইরানের
নতুন মিসাইল লঞ্চার উন্মোচন করেছে ইরান

মাটির নিচের গোপন ঘাঁটি থেকে নতুন এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সামরিক সক্ষমতা জানান দেওয়ার অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশনে এ ফুটেজ প্রচার করা হয়। রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন লঞ্চারটির মূল বিশেষত্ব হলো, এটি দিয়ে একসঙ্গে দুটি তরল-জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। ইরানের হাতে আগে থেকেই ডুয়েল লঞ্চার বা জোড়া উৎক্ষেপণ ব্যবস্থা ছিল। তবে সেগুলো দিয়ে কেবল কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র ছোড়া যেত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কঠিন জ্বালানির চেয়ে তরল জ্বালানি বেশি কার্যকর। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও সেটির গতি ও গতিপথের ওপর অপারেটরদের কিছুটা নিয়ন্ত্রণ থাকে।

এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মোসাভি। তিনি বলেন, ‘ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের যুদ্ধ কাঠামোর মধ্যে বিশেষ কিছু সারপ্রাইজ এবং অত্যন্ত কার্যকর সম্পদ যুক্ত করেছি।’

সূত্র: আল জাজিরা

/এমএকে/