ব্যালন ডি’অরে নিজের পছন্দের কথা জানালেন দোন্নারুমা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্যালন ডি’অরে নিজের পছন্দের কথা জানালেন দোন্নারুমা
জিয়ানলুইজি দোন্নারুমা

২০২৬ ব্যালন ডি’অর জিতবেন কে? এই প্রশ্নে নিজের পছন্দের নাম জানিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুমা। ম্যানচেস্টার সিটির এই ইতালিয়ান গোলরক্ষকের পছন্দ সাবেক ক্লাব সতীর্থ ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

ফ্রান্সের বিপক্ষে ইতালির ১-১ গোলে ড্র করা ম্যাচের পর দোন্নারুমাকে ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সরাসরি দেম্বেলের নাম বলেন তিনি।

মজার ব্যাপার হলো, এই মন্তব্য করার কিছুক্ষণ আগেই দেম্বেলের বিপক্ষে খেলেন দোন্নারুমা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ইতালির গোলপোস্টের নিচে দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন দোন্নারুমা।

দেম্বেলের সঙ্গে দোন্নারুম্মার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতে একসঙ্গে খেলেছেন দুজন।

/টিই/