বাংলাদেশে ফুটবল একাডেমি গড়তে চায় আর্জেন্টিনা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে বাংলাদেশি মানুষের উল্লাসের দৃশ্য ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। এবার সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)
আন্তর্জাতিক ফুটবল একাডেমি গড়ার প্রস্তাব নিয়ে চার দিনের ঢাকা সফর শুরু করেছে সংস্থাটির আন্তর্জাতিক শাখা এএফএ ইন্টারন্যাশনালের তিন সদস্যের প্রতিনিধি দল। ভারতে এএফএর একটি একাডেমি চালুর কাজ শেষ করে বাংলাদেশে এসেছেন তারা।
বাংলাদেশের মানুষের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ ও অংশীদারত্বের সম্ভাবনা খতিয়ে দেখতেই তাদের এই সফর।
প্রতিনিধি দলে রয়েছেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কোঅর্ডিনেটর নিকোলাস এবং এএফএ একাডেমি ইন্ডিয়ার কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স।
তবে এখনই একাডেমি চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণার সুযোগ নেই। বিষয়টি রয়েছে প্রাথমিক আলোচনার পর্যায়ে। প্রতিনিধি দলের এই সফরে দুই দেশের মধ্যে সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টিও আলোচনায় এসেছে।
সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন তুলা। স্টেডিয়ামটির আধুনিক সুযোগ-সুবিধার প্রশংসা করেন।

শেষ ওভারে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া