পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আকস্মিক বিস্ফোরণে পরীক্ষার্থী ও কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (২২ নভেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজের পরীক্ষা চলাকালে দুর্বৃত্তরা মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। আকস্মিক এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
বিস্ফোরণের পর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। পাশাপাশি সেখানে নিরাপত্তা জোরদার করা হয়।
প্রত্যক্ষদর্শী কবি নজরুল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজু মিয়া সিটিজেন জার্নালকে বলেন, আমি ক্যাম্পাসেই ছিলাম। হঠাৎ বিকট শব্দে দুটি বিস্ফোরণ হয়। আমরা প্রথমে বুঝতে পারিনি কী হয়েছে। পরে দেখি সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে। ঘটনাটি খুবই ভয়ংকর ছিল। পরীক্ষার হলে থাকা শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার পর ধারণ করা একটি ভিডিওতে প্রত্যক্ষদর্শীদের তাৎক্ষণিক আতঙ্কের চিত্র উঠে এসেছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘মাত্র ককটেল মারছে। সবাই কই?’
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কে এম রবিউল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

অচল চলন্ত সিঁড়ি, ভোগান্তি পথচারীদের