বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে আর্জেন্টিনা পৌঁছেছেন লিওনেল মেসি। স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র থেকে রোজারিওতে এসেছেন তিনি। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন রবিবার সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন মেসি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ অধ্যায়ের মঞ্চ হিসেবে প্রস্তুত বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম। আগামী বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
এর আগে বাংলাদেশ সময় রবিবার সকালে মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তবে সেই ম্যাচের চেয়ে ফুটবল সমর্থকদের মনোযোগ বেশি পরের ম্যাচ ঘিরে। কারণ বেনিনের বিপক্ষেই শেষবার দেশের জার্সিতে মাঠে দেখা যাবে মেসিকে।
নিজের নামে থাকা অনুশীলন কেন্দ্রেই দলের সঙ্গে প্রস্তুতি সারবেন মেসি।
মেজর লিগ সকারে এই সপ্তাহে ম্যাচ না থাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সময় পেয়েছেন মেসি। যুক্তরাষ্ট্র থেকে রাতের ফ্লাইটে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। পরিবারের সদস্যরাও থাকবেন মেসির বিদায়ী ম্যাচে।

ইতালির মুখোমুখি হওয়ার আগে ঢুস কাণ্ড নিয়ে যা বললেন জিদান