নো বল আর ক্যাচ মিসে হেরেছে বাংলাদেশ: শান্ত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নো বল আর ক্যাচ মিসে হেরেছে বাংলাদেশ: শান্ত
নাজমুল হোসেন শান্ত

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ইনিংসে ৪০০ রান করেও হেরেছে বাংলাদেশ। জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে সফরকারীরা। এমন হারের পরও দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নো বল ও ক্যাচ ছাড়াকে হারের বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। ফিফটি করেন তানজিদ হাসান। এরপর ১২১ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন ও হৃদয়। দুজনই তুলে নেন সেঞ্চুরি।

বাংলাদেশের ৪০০’র জবাবে ৫৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমরা যেভাবে ব্যাটিং করেছি, তাতে খুবই খুশি। বিশেষ করে প্রথম ইনিংসে। সাধারণত টস জিতে এমন পরিস্থিতিতে আমাদের আগে ব্যাট করার সুযোগ হয় না। এবার আমরা আগে ব্যাট করার সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য বড় ইতিবাচক দিক ছিল।’

বাংলাদেশের পেস বোলারদের উন্নতিতেও সন্তুষ্ট অধিনায়ক। গত কয়েক বছরে তাদের পারফরম্যান্স দলের সামগ্রিক উন্নতিতে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

তবে শান্ত বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে গেলে এত বেশি ভুল করার সুযোগ নেই, বিশেষ করে বোলিংয়ে। আমরা অনেক নো বল করেছি, ক্যাচও ছেড়েছি। আমার মনে হয়, এই ভুলগুলোর কারণেই ম্যাচটি হেরেছি।’

/টিই/