বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
বরিশাল সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জহিরুল শিকদার নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত জহিরুল শিকদার উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জহিরুল শিকদারের সঙ্গে একই গ্রামের আনিচ শিকদারের ছেলে সেন্টু শিকদার, শান্ত শিকদার এবং জাহাঙ্গীর শিকদার ও তার পরিবারের সদস্যদের বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে বুধবার গভীর রাতে জহিরুল শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
নিহতের বড় ভাই এনামুল শিকদার অভিযোগ করে বলেন, ভাইকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
নিহতের স্ত্রী মনি বেগম বলেন, আমার স্বামীকে সেন্টু শিকদার, শান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার ডেকে নিয়ে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বরিশাল আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদারকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।