৩ লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর জয়

৩ লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর জয়
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাচ শুরুর নবম মিনিটে প্রথম গোল, দ্বিতীয়ার্ধের শুরুতে রেফারির বুক পকেট থেকে বের হলো প্রথম লাল কার্ড। ১৭ বছরের এক খেলোয়াড়ের রেকর্ড এরপর আবার গোল। রোমাঞ্চের এখানেই শেষ নয়। রেফারি লাল কার্ড দেখালেন আরও দুইবার! বিশ্বকাপ আসরে প্রথম ম্যাচে যা যা উপাদান থাকা দরকার তার প্রায় সবটাই পূরণ হয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে।
‘প্রায় সবটা’ বলার কারণ, দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স! দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেছে তাদের দুই খেলোয়াড়। আর ম্যাচের যোগকরা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর একজন। তবু স্বাগতিক মেক্সিকো ম্যাচটা জিতেছে ২-০ ব্যবধানে।
আজতেকা স্টেডিয়ামে প্রথম এবারের বিশ্বকাপের প্রথম গোলটি করেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। পোস্টের ১৯ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন এই ফরোয়ার্ড। মেক্সিকোর হয়ে এটি তার তৃতীয় গোল। হিমেনেজ এর আগে সবশেষ জাতীয় দলের জার্সিতে গোল করেছিলেন দুই বছর আগে, ব্রাজিলের বিপক্ষে।
প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধের খেলা দর্শকদের আনন্দ-বেদনা দুটোই দিয়েছে।
২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৪৯ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করায় এই শাস্তি পান সিথোলে।
১০ জন নিয়ে খেলতে থাকা দক্ষিণ আফ্রিকাকে আরও চেপে ধরে মেক্সিকো। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। রবার্তো আলভারোর ক্রস থেকে হেডে গোল করেন রাউল হিমিনেজ।
এই গোলের আগেই বদলি হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়েন গিলবার্তো মোরা। মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলতে নামেন তিনি।
৮৪ মিনিটে আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। বাকি সময়ে ৯ জনের দল নিয়ে খেলে তারা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।
অবশ্য বিশ্বকাপের এক ম্যাচে তিন লাল কার্ড দেখার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-ডেনমার্ক ম্যাচেও লাল কার্ড দেখেছিলেন তিনজন। তবে সেবার দক্ষিণ আফ্রিকার একজন আর ডেনমার্কের দু্ইজন লাল কার্ড দেখেছিলেন। তবু রেকর্ড হয়েছে ঠিকই। উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড যে এবারই প্রথম।
আজকের ম্যাচে ৬০ শতাংশ সময়ে বল দখলে রাখে মেক্সিকো। তারা গোলমুখে মোট ১৬টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। দক্ষিণ আফ্রিকা গোলের জন্য মেক্সিকোর পোস্টে মাত্র ৩টি শট নিতে পারে।
বিশ্বকাপে ৯৬ বছরের ইতিহাসে উদ্ধোধনী ম্যাচে প্রথম জয় পেল মেক্সিকো। সেই ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে এর আগে সাতবার উদ্ধোধনী ম্যাচ খেলে একবারও জিততে পারেনি তারা। এবারের জয়ে কাটলো সেই অভিশাপ।

২ খেলোয়াড়কে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
পর্দা উঠলো ২০২৬ ফিফা বিশ্বকাপের