শিরোনাম

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে সৌম্য

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে সৌম্য
টস

অস্ট্রেলিয়ার সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস।

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে দুর্দান শুরু করেছিল বাংলাদেশ। এবার তাদের সামনে সিরিজ নিশ্চিতের লক্ষ্য।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সেই হারকে দেখা হয়েছিল অঘটন হিসেবে। সেটি ছিল যেকোনো সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। ওয়ানডেতে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয় জয় পেতে অপেক্ষা করতে হলো ২১ বছর। এবারের জয়টা ঘরের মাঠে। মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

কার্ডিফের সেই জয়ের পর ২১ বছরের মধ্যে বাংলাদেশ এ নিয়ে ১৬ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। একটি বৃষ্টিতে ভেসে গেলেও বাকি ১৪টিতে হারের পর জয় পায় টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডেতে আবার একাদশে ফিরেছেন সৌম্য সরকার। তার পরিবর্তে বাদ পড়েছেন সাইফ হাসান। এছাড়া বাংলাদেশ দলের একাদশে আর পরিবর্তন নেই কোনো।

অন্যদিকে অস্ট্রেলিয়ার দলেও এসেছে পরিবর্তন। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে স্কোয়াডে ঢোকা পেসার রিলে ম্যারিডিটকে একাদশে রাখা হয়েছে।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

/জেএইচ/