মহারাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারালো দক্ষিণ আফ্রিকা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়া করতে নেমে শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলকে টানছিলেন ম্যাট রেনশ। তার ব্যাটেই বেঁচে ছিল অস্ট্রেলিয়ার আশা। কিন্তু ডিপ মিডউইকেট থেকে ডানদিকে অনেকটা দৌড়ে এসে চোখধাঁধানো ক্যাচে রেনশকে (৪৪) ফেরান ইয়ানসেন। তার ফেরার পর আর বেশি দীর্ঘ হয়নি অজিদের ইনিংস।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা করে ৮ উইকেটে ২৯৭ রান। জবাবে ২৩০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতেছে ৬৭ রানে।
রান তাড়া করতে নেমে ৯.২ ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে আসে ৯০ রান। মাত্র ৩৬ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন মিচেল মার্শ। আরেক ওপেনার ট্রাভিস হেড আউট হওয়ার আগে করেন ৩৭ বলে ৩৬ রান।
এরপর প্রোটিয়াদের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। দুর্দান্ত বোলিং করেন কোরবিন বোশ। অস্ট্রেলিয়ার শেষ নয়জন ব্যাটারের মধ্যে কুপার কনোলি ও ম্যাট রেনশ ছাড়া কেউই ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৪২ বলে ৩৮ রান করেন কনোলি।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন কেশব মহারাজ। দুটি করে উইকেট পেয়েছেন বিজোর্ন ফরচুন ও কোরবিন বোশ।
এর আগে দক্ষিণ আফ্রিকা ভালো সংগ্রহ পায় ম্যাথু ব্রিটজকের সেঞ্চুরিতে। সেঞ্চুরির পূরণের পর ১১২ রানে থামেন তিনি। এদিকে দ্রুত ফিফটি তুলে নেন ইয়ানসেন। তার ইনিংস থামে ৫৯ বলে ৭৫ রানে। অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩টি উইকেট নেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

১৮২ রানের ইনিংসে রেকর্ড হেইলি ম্যাথিউসের