১৮২ রানের ইনিংসে রেকর্ড হেইলি ম্যাথিউসের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাণ্ডব চালিয়ে একাধিক রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অধিনায়ক হেইলি ম্যাথিউস। ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।
হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচে ১৫৬ বলে ২৬টি চার ও ২ ছক্কায় ১৮২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ম্যাথিউস। নারী ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এর আগে এই রেকর্ডটি ছিল স্টেফানি টেলরের। তিনি করেছিলেন ১৭১ রান।
অলরাউন্ডার ম্যাথিউস ১৮২ রানের ইনিংসটি খেলার পথে চার ও ছক্কা থেকেই তোলেন ১১৬ রান।
ম্যাথিউসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে জিম্বাবুয়ে নারী দল ৪৩.৩ ওভারে ২০০ রানে অলআউট হয়। ৯৯ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

১৪ ওয়ানডেতে সর্বোচ্চ রান করে প্রোটিয়া ব্যাটারের রেকর্ড