ফুটবল নয় ক্রিকেটে শিরোপা জিতলো ব্রাজিল

ফুটবল নয় ক্রিকেটে শিরোপা জিতলো ব্রাজিল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশটি যে ক্রিকেটও খেলে, সেটি হয়তো অনেকেই জানেন না। তবে ব্রাজিলের ক্রিকেটের ইতিহাস বেশ পুরনো। দক্ষিণ আমেরিকা মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে এবার ব্রাজিল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
পানামাকে ৩ রানে হারিয়ে প্রথমবারের মতো ব্রাজিল এই শিরোপা জিতেছে।
১৯৯৫ সাল থেকে চালু হওয়া এই টুর্নামেন্টের ২১টি আসরের ২০টিতে অংশ নিয়েছে ব্রাজিল। এর আগে চারবার ফাইনাল খেললেও এবারই সাফল্য পেলো তারা।
কলম্বিয়ার বোগোতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ব্রাজিল করে ১২৮ রান। জবাবে পানামা ৫ উইকেটে ১২৫ রানে থামে। ব্যাট হাতে ৩০ রান এবং ১৯ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন মিশেল আসুন্কাও।
চলতি বছরে ক্রিকেটে এটি ব্রাজিলের দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা। এর আগে গত এপ্রিলে মেক্সিকো ও কোস্টারিকাকে হারিয়ে সেন্ট্রাল আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে ব্রাজিলিয়ানরা।
মজার ব্যাপার হলো, ফুটবলে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবারের টুর্নামেন্টে অংশ নেয়নি। এর আগে মহাদেশীয় এই টুর্নামেন্টে ১৯ বার অংশ নিয়ে ১২ বারই শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

লিভারপুলের মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস