বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন না বাভুমা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন না বাভুমা
প্রথম ইনিংসে ব্যাট করার সময় ইনজুরিতে পড়েন টেম্বা বাভুমা

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে ডান পায়ের কাফ মাসলে চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা। ৪৯ রানে থাকা অবস্থায় ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট গেলে ব্যাটিংয়ে ফেরেন। কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনের সঙ্গে জুটি গড়ে আরও ১৯ রান যোগ করেন।

শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন। তখন অবশ্য দৌড়াতে তেমন সমস্যা দেখা যায়নি।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে এটি ছিল বাভুমার ১৬তম টেস্ট। এই সময়ে তার নেতৃত্বে দল হেরেছে মাত্র একবার। সর্বশেষ হারটি ছিল গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এর আগে ২০২৪ সালের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভারতের বিপক্ষে ছিটকে গিয়েছিলেন তিনি। একই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজেও খেলতে পারেননি।

/টিই/