লর্ডসে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

লর্ডসের ঐতিহাসিক মাঠে ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই মাঠে বাংলাদেশ পুরুষ দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৩ জুন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ম্যাচটির সূচি ঘোষণা করেছে।
এমসিসির আয়োজনে ইংল্যান্ড সফরে আসবে নেপাল। সেই সফরের অংশ হিসেবেই লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। ২০১০ সালের পর এই প্রথম লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেটের হোম অব ক্রিকেট লর্ডসে খেলা বাংলাদেশের জন্য সব সময়ই বিশেষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এই আইকনিক ভেন্যুতে আমাদের পুরুষ দলের এটিই হবে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।’
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসনও বাংলাদেশের লর্ডসে ফেরার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এই সফরে শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও খেলবে নেপাল।

রেফারির দিকে পাথর ছুঁড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার