৩৫ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

৩৫ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাকাইয়ে মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ১২ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। ২২ বলের মধ্যে ৫ উইকেট তুলে নেন স্টার্ক। তবে শেষ পর্যন্ত টেস্টে সর্বনিম্ন রানে অলআউট (২৬) হওয়ার লজ্জা এড়িয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ দল।
২৩ ওভারে ৬ উইকেটে ৩৫ রান বাংলাদেশের। সাদমান ইসলাম, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস শূন্য রানে আউট হন।
ডারউইনে বাংলাদেশ অবিশ্বাস্য জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ম্যাকাই টেস্টে নেমেছিল। কিন্তু টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টার্কের আগুনে বোলিংয়ে বিপাকে সফরকারীরা।
৬.৪ ওভারে দলীয় ১২ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। স্টার্ক এই সময়ে ৪ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
ইনিংসের প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরুন গ্রিনের শিকার বানান অজি এই পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান ও নাজমুল হোসেনকে ফেরান স্টার্ক। পরে মুমিনুল হককেও ফেরান তিনি। মুনিমুল করেন মাত্র ৯ রান। ৫ বল খেলে লিটন দাসও ডাক মারেন স্টার্কের বলে সাজঘরে ফিরে।
টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড ভাঙার শঙ্কা আপাতত কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তবে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়া এড়াতে এখনও কিছুটা পথ বাকি।
বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শরিফুল ইসলাম ফিরেছেন দলে। ইনজুরি কাটিয়ে তিনি এবাদত হোসেনের স্থলাভিষিক্ত হন।

স্টার্কের আগুন বোলিং, ১২ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের