কক্সবাজারে এসি বাসে আগুন

কক্সবাজারে এসি বাসে আগুন
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার থেকে ঢাকাগামী শীতাতপনিয়ন্ত্রি (এসি) একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রী সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকায় ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই আইকন পরিবহন নামের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। তখন এতে ৩০ জন যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনতে সক্ষম হন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসের এক যাত্রী বলেন, ‘হঠাৎ করে বাসে পোড়া গন্ধ পাই, পরে দেখি আগুন জ্বলছে। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। ভগ্য সহায় ছিলো বলে রক্ষা পেয়েছি।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, ‘খবর পেয়ে খুব দ্রুতই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনা হয়। পরে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু