শিরোনাম

৩৮ রানে ৮ উইকেট নেই, কত করবে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৩৮ রানে ৮ উইকেট নেই, কত করবে বাংলাদেশ
৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক

ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দলীয় ৩৫ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। তবে লাঞ্চ থেকে ফিরেই আবারও উইকেট পতনের শুরু।

লাঞ্চ বিরতির পর দ্বিতীয় ওভারেই আউট হন মেহেদী হাসান মিরাজ। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরে লাফানো বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি। ৫১ বল খেলে ১ চারে ১১ রান করেন মিরাজ।

পরের ওভারের পঞ্চম বলে জশ হ্যাজেলউড আউট করেন হাসান মাহমুদকে। লেগ স্লিপে ক্যাচ দেন হাসান (৩৬ বলে ১০)। তাতে দলীয় ৩৮ রানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত টেস্টে সর্বনিম্ন রানে অলআউট (২৬) হওয়ার লজ্জা এড়ায় বাংলাদেশ। তবে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়া এড়াতে এখনও কিছুটা পথ বাকি।

সাদমান ইসলাম, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস শূন্য রানে আউট হন। মুশফিকুর রহিম ব্যক্তিগত ৫ রানে আউট হন কামিন্সের বলে। এছাড়া মুমিনুল হক করেন ৯ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টার্কের আগুনে বোলিংয়ে বিপাকে পড়ে সফরকারীরা। ৬.৪ ওভারে দলীয় ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। স্টার্ক এই সময়ে ৪ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

/টিই/