১৪ ওয়ানডেতে সর্বোচ্চ রান করে প্রোটিয়া ব্যাটারের রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। এবার নিজের প্রথম ১৪ ওয়ানডে খেলে ব্রিটজকে ইতিহাস গড়েছেন। প্রোটিয়া এই ব্যাটার ক্যারিয়ারের প্রথম ১৪ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।
ক্যারিয়ারের প্রথম ১৪ ওয়ানডেতে ৮২২ রান করেছেন ব্রিটজকে। এতোদিন এই রেকর্ড ছিল পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হকের। ক্যারিয়ারের প্রথম ১৪ ওয়ানডেতে তিনি ৭৬৩ রান করেছিলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ইমামের রেকর্ড ভাঙেন ব্রিটজকে। ১৪ ওয়ানডে শেষে তিনি যৌথভাবে সর্বোচ্চ আটটি (৬ হাফসেঞ্চুরি ও ২ সেঞ্চুরি) পঞ্চাশোর্ধ রানের ইনিংসও খেললেন।
১০৬ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১২ রান করেছেন ব্রিটজকে। এরপরই তিনি রানআউট হন। ১৪তম ওয়ানডেতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন ডানহাতি এই ব্যাটার।
অজিদের বিপক্ষে ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৮ উইকেটে ২৯৭ রান তোলে। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস সর্বোচ্চ ৩ এবং অ্যাডাম জাম্পা ২ উইকেট শিকার করেন।

পেনাল্টি না ঠেকিয়ে আর্জেন্টাইন গোলরক্ষকের অভিনব প্রতিবাদ