শিরোনাম

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সভাপতি তামিম ইকবাল ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যানকে ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন।

এশিয়ান গেমসের পরেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাড়াবেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপান থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি বোর্ডকে জানান। তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জ্যোতি। জাতীয় দলের হয়ে ১২০টি টি-টোয়েন্টির মধ্যে ৮০ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন নিগার সুলতানা।

সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি দেখা যায়। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও আসে মিশ্র ফল। বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় জ্যোতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

/টিই/