আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ দল। বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে জানানো হয়েছে এ তথ্য। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হয় তদন্ত রিপোর্ট।
বিশ্বকাপে খেলতে ক্রিকেটাররা প্রস্তুত ছিলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তদন্ত কমিটির সদস্যরা।
এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় হয়েছে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাশঙ্কার কারণে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার আবেদন জানিয়েছিল বিসিবি। তবে আইসিসি সে অনুরোধ না রাখায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নিরাপত্তার কথা ভেবে এটা ছিল সরকারের সিদ্ধান্ত।
এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের ওই সিদ্ধান্তের পরই ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বোর্ড, তবে সেটি বিবেচনায় নেয়নি আইসিসি। পরে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অংশ নেয় স্কটল্যান্ড।
গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এই ঘটনা তদন্তের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে মে মাসে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটিই আজ তদন্ত রিপোর্ট প্রকাশ করলো।

বেতনের পেছনে রিয়াল-বার্সেলোনা কত খরচ করতে পারবে