টি-টোয়েন্টিতে সবার আগে ১৫ হাজারে বাটলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান হলেন জস বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশ ব্যাটসম্যান পূর্ণ করেন এই মাইলফলক। ১৪ হাজার ৯৯৯ রান করা কাইরন পোলার্ডকে পেছনে ফেলে এই কীর্তি গড়েন বাটলার।
সিপিএলে গত ১১ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১১ রান করলেই ১৫ হাজারে পা রাখতে পারতেন পোলার্ড। কিন্তু গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সেদিন ১০ রানে আউট হন ক্যারিবিয়ান কিংবদন্তি। ব্যর্থ সিপিএল অভিযানে ত্রিনবাগোর শেষ ম্যাচ ছিল সেটি।
১৫ হাজার থেকে ১১০ রান দূরে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি শুরু করেন বাটলার। প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৮০ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৩০ রান করে পৌঁছে যান নতুন উচ্চতায়। তবে ৩০ রানেই আউট হন। ১৫ হাজার রান ছুঁতে ৪৯৭ ইনিংস খেললেন বাটলার।
গত কয়েক মাসে সর্বোচ্চ রানের রেকর্ডটি এই দুজনের মধ্যে হাত বদল হয়েছে কয়েক দফায়। সামনেও সেই চিত্র দেখা যেতে পারে।
পোলার্ড ও বাটলারতে ধাওয়া করছেন অ্যালেক্স হেলস। ৫৩১ ইনিংস খেলে ইংলিশ ব্যাটসম্যানের রান ১৪ হাজার ৫৮১। ক্রিস গেইল ক্যারিয়ার শেষ করেছেন ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রানে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তামিম ইকবাল। ২৮০ ইনিংসে ৮ হাজার ২৮৩ রানে ক্যারিয়ার শেষ করেছেন বিসিবি সভাপতি।

মেসি নিজের চেয়ে দলকে এগিয়ে রাখে: হ্যারি কেইন