শিরোনাম

শূন্য রানেই ৩ উইকেট হারালো অস্ট্রেলিয়া

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
শূন্য রানেই ৩ উইকেট হারালো অস্ট্রেলিয়া
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে

ম্যাচ শুরু হতে না হতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে ধস। কোনো রান না করেই ২ ওভারে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের ম্যাচে ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে বোল্ড করেছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচেও তাসকিনের হাতে পরাস্ত হলেন তিনি। তবে আজ ৪ বল খেলেছেন তিনি।

এদিকে প্রথম ওভারে সতীর্থ হারানোর রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারে আউট হয়েছেন কুপার কনোলি। উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ওভারে তার প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছেন কুপার কনোলি। আর ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়েছেন ম্যাথু রেনশ।

ফলে স্কোরবোর্ডে কোনো রান না তুলেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। বর্তমানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯ রান করেছে ওজিরা। ব্যাট করছেন অধিনায়ক জশ ইংলিস এবং অ্যালেক্স ক্যারি।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের লক্ষ্যে বল হাতে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজরা।

/জেএইচ/