শিরোনাম

প্রথম দিনেই আমরা হেরে যাই: কামিন্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথম দিনেই আমরা হেরে যাই: কামিন্স
দলের সঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

ডারউইনে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। ৪ দিনে ১১ সেশন দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরে অজিদের প্রথমবার টেস্টে হারানোর পর এবার এসেছে ইতিহাস গড়া দ্বিতীয় জয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মতে, প্রথম দিনেই হেরে গেছে অস্ট্রেলিয়া।

রবিবার ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই আমরা হেরে যাই। আমার মনে হয় আমাদের প্রস্তুতি সঠিক ছিল, কোনো অজুহাত নেই।’

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৩ ওভার খেলে করেছে ১৯৮ রান। বাংলাদেশের পেস আক্রমণের সামনে অচেনা মনে হয়েছে স্বাগতিকদের।

কামিন্স আরও যোগ করেন, ‘তারা খেলার সব বিভাগেই আমাদের চেয়ে সেরা ছিল। তারা যথেষ্ট ধৈর্য ও নিয়মানুবর্তিতা দেখিয়েছে।’

বাংলাদেশ দলের প্রশংসায় কামিন্স বলেন, ‘তারা সত্যিই ভালো খেলেছে। আমাদের আরও দীর্ঘ সময় ব্যাটিং করার পথ খুঁজে নিতে হতো, এরপর আমরা বল হাতেও সুবিধা করতে পারিনি।’

প্রথম টেস্টে হারলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় টেস্টের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেন, ‘ম্যাচটি মাত্র শেষ হলো, তাই এটি নিয়ে আমরা চিন্তাভাবনা করবো। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা বেশ আশাবাদী।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট। ম্যাচটি হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়।

/টিই/