বার্তা ছিলো কে বল করছে সেটা নিয়ে চিন্তা করবে না: মিরাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডারউইনে আজ রবিবার (১৬ আগস্ট) অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর মেহেদী হাসান মিরাজের দাঁড়িয়ে যেতে হলো অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যালিসা হিলির সঙ্গে। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর অনুভূতিটা কেমন? জানতে চেয়েছিলেন মিরাজের কাছে। মিরাজ বলেন, ‘যেভাবে আমরা খেলেছি, দৃঢ়তা দেখিয়েছি- আমার কাছে মনে হয় সবকিছু একদম পারফেক্ট ছিল।’
এই টেস্টে বল ও ব্যাট হাতে দুর্দান্ত করেছেন মিরাজও। প্রথম ইনিংসে ৬৫ রান করেন। পরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতে পেয়েছেন ৫ উইকেট। তবে কৃতিত্বটা সতীর্থদের ভাগ করে দিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘তারা (শেষের ব্যাটসম্যানরা) আমাকে সুযোগ করে দিয়েছে। যদি তারা আউট হয়ে যেতো, তাহলে আমি রান করার সুযোগ পেতাম না। টিকে থাকতে হবে। তাদের বোলিং ভালো, আমাদের ইতিবাচক খেলতে হবে। আমি ওদের বলেছি, তোমাদের কে বল করছে সেটা নিয়ে চিন্তা করবে না।’
প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। ওই ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন মিরাজ। সেই আত্মবিশ্বাস কি দলে বাকিদের ভেতর ছড়িয়ে দিয়েছিলেন?
মিরাজের উত্তর, ‘আমাদের বিশ্বাসটা ছিল। প্রস্তুতি ম্যাচ হারের পর ভাবতে হয়েছে কীভাবে কী করা যায়। আমাদের সবার জন্য দারুণ একটা সুযোগ, অনেক দিন পর এখানে খেলতে এসেছি। তারা খুব ভালো দল, বিশ্বসেরা। যদি আমরা তাদের হারাতে পারি, তাহলে তা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় ব্যাপার হবে। একটাই বার্তা ছিল- আমাদের বিশ্বাস করতে হবে, না হলে বেশি দূর যেতে পারবো না।’
এই শতাব্দীতে ভারতের পর দ্বিতীয় এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো নাজমুল হোসেনের দল।
এমন জয়ে বাংলাদেশের মানুষের আনন্দটা কেমন- জানতে চাওয়া হয়েছিল মিরাজের কাছে। হিলির এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমার মনে হয় দেশের সবাই খুব খুশি। এটা খুব গর্বের একটা মুহূর্ত, তারা তা উপভোগ করছে। অনেক বাংলাদেশি এখানেও এসেছে, তাদের ধন্যবাদ জানাই আসার জন্য। তারাও বিশ্বাস করেছিল, আমরা ম্যাচটা জিততে পারি।’

ঐতিহাসিক জয়ের নায়ক হাসান মাহমুদ যা বললেন
বাংলাদেশের ক্রিকেটে ‘সেরা জয়’ যেভাবে এলো