শিরোনাম

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করবে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো।

দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ।

এতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

/এফআর/