শিরোনাম

টেস্ট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর: মাশরাফি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টেস্ট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর: মাশরাফি
বাংলাদেশের জয়ের পর ফেসবুকে স্ট্যাটাস দেন মাশরাফি

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, সিরিজ হারছে না এটা নিশ্চিত।

ফেসবুকে মাশরাফির দেওয়া স্ট্যাটাস তুলে ধরা হলো-

‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!

কার কথা বলব- হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।

পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।

তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

লেখার শেষে বাংলাদেশের পতাকার ইমোজি দেন মাশরাফি। এছাড়া পোস্টের সঙ্গে বাংলাদেশ দলের একটি ছবিও জুড়ে দেন তিনি।

/টিই/