শিরোনাম

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ
স্টিভেন স্মিথ

টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া আর বাংলাদেশ নয়ে। অথচ অস্ট্রেলিয়া নিজ দেশেই বাংলাদেশের কাছে টেস্ট হেরেছে ৯ উইকেটে তাও চার দিনে। এবিসি স্পোর্টকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

স্মিথ মনে করেন, ম্যাচের প্রথম দিন পার্থক্য গড়ে দেয় বাংলাদেশ। দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা। স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৯৮ রানে। দ্বিতীয় ইনিংসে ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে ভর করে স্বাগতিকরা করে ২৮৪। স্মিথ বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান। তাতে লিড পায় ২২৮ রানের।

দ্বিতীয় ইনিংসে গ্রিনকে যোগ্য সঙ্গ দিতে পারেননি সতীর্থরা। স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০ এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

/টিই/