শিরোনাম

আলভারেজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সিমিওনে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আলভারেজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সিমিওনে
হুলিয়ান আলভারেজ ও ডিয়েগো সিমিওনে

বার্সেলোনা আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজকে দলে নিতে আগ্রহ দেখালেও চলতি ট্রান্সফার উইন্ডোতে তাকে ছাড়ছে না আতলেতিকো মাদ্রিদ। শনিবার (৮ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের কোচ ডিয়েগো সিমিওনে।

সিউলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক মৌসুম প্রীতি ম্যাচের আগে সিমিওনে বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত স্পষ্ট। হুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে আমরা দারুণ আনন্দিত। গত দুই বছরে তিনি আমাদের যা দিয়েছেন তা অসাধারণ। আমরা তাকে আরও পরিপক্ক ও উন্নত ফুটবলার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবো।’

বিশ্বকাপের সময় আলভারেজ ইঙ্গিত দিয়েছিলেন, দলবদল সব পক্ষের জন্যই ভালো হবে। তবে আলভারেজ কোনো ক্লাবের নাম প্রকাশ করেননি।

আগামী ১৯ আগস্ট মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে আতলেতিকো মাদ্রিদ। গত মৌসুমে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ স্থানে শেষ করেছিল দিয়েগো সিমেওনের দল।

/টিই/