হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ
৮৪ বলে ১১২ রান করেন ট্রাভিস হেড

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৫ বলে সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড। তাতে একটি রেকর্ডও গড়লেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। হেড ৮৪ বলে ১১২ রানের ইনিংসটি সাজান তিনটি ছক্কা ও ১৫টি চারে।

জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি এটি। আগের ম্যাচে ম্যাট রেনশর ৮৬ বলের সেঞ্চুরিকে পেছনে ফেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা অষ্টম অস্ট্রেলিয়ান হেড। ওয়ানডেতে এটি তার অষ্টম সেঞ্চুরি।

প্রথম ওয়ানডেতে ৪ রান করা হেড এদিন ৩২ বলে স্পর্শ করেন ফিফটি। ৪৩ বলে পরের পঞ্চাশ রান করেন তিনি।

অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙে ১৩০ রানে। মিচেল মার্শ ৩টি করে চার ও ছক্কায় ৫৩ রান করে আউট হন। হেড ফিরলে ভাঙে দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি। এছাড়া কুপার কনোলির ৭৮ ও অলিভারের অপরাজিত ৪১ রানে বর করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রান করেছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাড ইভান্স নেন ৩ উইকেট। তবে ৮৬ রান দেন তিনি। টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে।

/টিই/