বাংলাদেশের আসিয়ান কাপের দলে একাধিক চমক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের আসিয়ান কাপের দলে একাধিক চমক
প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে (বাঁ থেকে) ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ

আসিয়ান কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কারা, তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এবার জানা গেল ২৩ জনের চূড়ান্ত দল। চমক হিসেবে থাকছেন জিদান ইউসুফ, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসার মতো প্রবাসী ফুটবলাররা।

মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ- এই তিন গোলকিপারকে বেছে নিয়েছেন কোচ ডুলি। সাইফের মতো ক্যাম্প থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকো।

ফারহান বর্তমানে খেলছেন ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে। ১৯ বছর বয়সী এই তরুণ উইঙ্গার বেশ কিছুদিন ধরে ছিলেন আলোচনায়। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ উইঙ্গার শুকি এই সেপ্টেম্বরের শুরুতে যোগ দেন বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসিতে। ২২ বছর বয়সী এই তরুণ ক্যাম্পে কোচের আস্থা অর্জন করে জায়গা করে নিতে যাচ্ছেন চূড়ান্ত দলে। অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জিদান ইউসুফ ডাক পান জাতীয় দলের ক্যাম্পে।

হামজা চৌধুরী, শমিত সোমরা এখনও দলের সাথে যোগ দেননি। ইন্দোনেশিয়ায় সরাসরি দলের সাথে যোগ দেবেন তারা।

‎আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে দলের।

বাংলাদেশের স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: জিদান আলেকজান্ডার ইউসুফ, তপু বর্মণ, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জাইয়ান আহমেদ।

মিডফিল্ডার: মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, মো. মিনহাজুল করিম, হামজা চৌধুরী, শমিত সোম।

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মুরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।

/টিই/