শিরোনাম

কেন্টের হয়ে ৫ উইকেট নিলেন খালেদ আহমেদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেন্টের হয়ে ৫ উইকেট নিলেন খালেদ আহমেদ
খালেদ আহমেদ

কেন্টের হয়ে কাউন্টি খেলে দেশে ফিরেছেন হাসান মাহমুদ। তবে কেন্টের হয়ে মাঠে নেমেছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। কাউন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচে ল্যাংকাশায়ারের বিপক্ষে ম্যাচে খালেদ নিয়েছেন ৫ উইকেট।

ক্যান্টাবেরির সেন্ট লরেন্স ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিং নেয় কেন্ট। ৩১ তম ওভারে প্রথম আঘাত হানেন খালেদ। ওভারের শেষ বলে ৩০ রান করা কেটন জেনিংসকে ফেরান তিনি। নিজের পরের ওভারেই শূন্য রানে রকি ফ্লিনটফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন খালেদ। ৩৭ রান করা ম্যাথু হার্টসকে ফিরিয়ে তৃতীয় উইকেট তুলে নেন।

ম্যাচের ৫৯তম ওভারে জোড়া আঘাত হানেন খালেদ। মাইকেল স্টানলি ও অ্যান্ডারসনকে পরপর দুই বলে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন খালেদ। ১৫.৫ ওভার বোলিং করে ৪২ রানে ৫ উইকেট নেন তিনি।

খালেদের বোলিং তোপে চা বিরতির আগে ১৬১ রানে গুটিয়ে গেছে ল্যাংকাশায়ার।

/টিই/