৮ বছর পর শুরু হচ্ছে বোলার হান্ট

৮ বছর পর শুরু হচ্ছে বোলার হান্ট
নিজস্ব প্রতিবেদক

আট বছর পর আবার দেশ জুড়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করেছে বিসিবি, সঙ্গে আছে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি। এবার পেস ও স্পিন দুই বিভাগেই প্রতিভার খোঁজ করা হবে।
বাংলাদেশের ১৬ থেকে ২৫ বছর বয়সী যেকোনো আগ্রহী পুরুষ এবং নারী বোলার মাই রবি বা মাই সার্কেল অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন বোলার হান্ট কর্মসূচিতে। ১২ দিন চলবে নিবন্ধন পর্ব, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে আঞ্চলিক ট্রায়াল।
দেশের ৮ বিভাগীয় শহরে আঞ্চলিক ট্রায়ালের পর ঢাকায় হবে জাতীয় ট্রায়াল। সেখান থেকেই খুঁজে নেওয়া হবে দেশের সেরা বোলারদের। এবারই প্রথম পুরুষের পাশাপাশি নারী প্রতিযোগীদের ট্রায়াল নেওয়া হবে।
এই ট্রায়াল পর্বে চূড়ান্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম, জাতীয় দলের স্পিন কোচ ও পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদ, এইচপি দলের বোলিং কোচ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কোলিমোর।
বোলার হান্ট থেকে নির্বাচিত বোলারদের বিসিবির হাইপারফরম্যান্স প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সবশেষ পেসার হান্টের বিজয়ী এবাদত উপস্থিত ছিলেন বোলার হান্টের লঞ্চিং প্রোগ্রামে। এবাদত বলেন, ‘আমি ফরিদপুর থেকে নিবন্ধন করেছিলাম, ফাইনালের দিন সকালে বেশ ঠান্ডা ছিল, শরীর ঠিকমতো গরম হচ্ছিলো না। কোচ সারোয়ার ইমরান স্যার ছিলেন। সবাইকে সাধারণত তিনটি ডেলিভারি করতে দেওয়া হয়, আমাকে একটু বেশি সুযোগ দিয়েছিলেন। চূড়ান্ত পর্বে আমার ডেলিভারির গতি ছিল ১৩৯.৬ কিলোমিটার।’
বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল জানিয়েছেন, এই উদ্যোগে রবির সঙ্গে সব রকম সহায়তা করবে বিসিবি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
শচীনকে পেছনে ফেললেন ব্রেন্ডন টেলর