১৫ মিনিট দেরিতে শুরু খেলা, কী হবে ফলাফল

১৫ মিনিট দেরিতে শুরু খেলা, কী হবে ফলাফল
নিজস্ব প্রতিবেদক

সিলেট টেস্টে আজ বুধবার (২০ মে) শেষ দিনে খেলা শুরুর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু সকালে বৃষ্টি হয়েছে। তাই খেলা ১৫ মিনিট পিছিয়ে একটু দেরিতে শুরু হলো।
আজ শেষ দিনে পাকিস্তান খেলতে নেমেছে জয় থেকে ১২১ রান দূরে থেকে। আর বাংলাদেশের দরকার ৩ উইকেট। দিনের প্রথম ওভারটি করেন নাহিদ রানা। সেই ওভারে এলো ৩ রান। দ্বিতীয় ওভার করেছেন তাসকিন আহমেদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩২২ রান। জয়ের জন্য তাদের দরকার আর ১১৫ রান।
কী হবে ম্যাচের ফলাফল তা মাঠের পারফরম্যান্সই বলে দেবে। বাংলাদেশের জন্য বড় বাধা মোহাম্মদ রিজওয়ান।
রিজওয়ানকে সঙ্গ দিচ্ছেন সাজিদ খান। এই বোলিং অলরাউন্ডার প্রথম ইনিংসে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে দলের সংগ্রহ বাড়ান। ম্যাচটি জিতলে বিশ্ব রেকর্ড গড়বে পাকিস্তান দল। টেস্ট ইতিহাসে কোনো দল ৪৩৭ রান তাড়া করে জিততে পারেনি।
টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে।

২২ বছরের খরা ঘুচিয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আর্সেনাল