২২ বছরের খরা ঘুচিয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আর্সেনাল

সিটিজেন স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ২২ বছরের খরা ঘুচিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে আর্সেনাল। মঙ্গলবার (১৯ মে) রাতে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জিততেই হতো ম্যানচেস্টার সিটির। খেলায় প্রথমার্ধে কিছুটা পিছিয়ে পড়েছিল পেপ গার্দিওলার দল। শেষ পর্যন্ত সুযোগ পেয়েও গেলো। ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ার পর, সমতা টানেন আর্লিং হলান্ড। কিন্তু সেটা যথেষ্ট হলো না।
বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় আর্সেনালের। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল গানার্সরা।
৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। এদিকে সমান ম্যাচ খেলে ম্যান সিটি ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। ফলে শেষ ম্যাচে হারলেও মিকেল আর্তেতার দলের শীর্ষস্থান আর হারানোর সুযোগ আর নেই।
প্রিমিয়ার লিগে গত মৌসুমে এই মাঠে ২-১ গোলে হেরেছিল সিটি। এবার হার এড়াতে পারলেও ড্র করার ফলে ট্রফি ছুঁতে পারলো না দলটি।
এদিকে গত কয়েক মৌসুমে শেষ মুহূর্তে এসে সিটির কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্সেনালের। এবারও হয়তো তেমনটাই আশাঙ্কা করছিলো সমর্থকরা। তবে ভাইটালিটি স্টেডিয়ামে তাদের হতাশ হতে হয়নি। বোর্নমাউথের কাছে সিটির পয়েন্ট হারানোয় সেই নাটকীয়তার অবসান ঘটে।
আগামী রবিবার (২৪ মে) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে আর্সেনাল। তবে এটা শুধুই আনুষ্ঠানিকতা। ওই ম্যাচ হারলেও দলটির পয়েন্ট থাকবে ৮২। অন্যদিকে শেষ ম্যাচে গার্দিওলার দল জিতলেও তাদের পয়েন্ট হবে ৮০।
প্রিমিয়ার লিগ জয়ের পর এবার ডাবল শিরোপা জয়ের লক্ষ্য আর্সেনালের। আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মুখোমুখি হবে তারা।

চমক রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা