ফোনে নেটের গতি দ্বিগুণ করার উপায়

ফোনে নেটের গতি দ্বিগুণ করার উপায়
সিটিজেন ডেস্ক

আমাদের দৈনন্দিন জীবনের একটি অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। আর ফোনে দ্রুতগতির ইন্টারনেট এখন সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ইন্টারনেটের ধীরগতি দেখা যায়। এতে ভিডিও দেখা, জরুরি মেসেজ কিংবা ওয়েব ব্রাউজিং করতে গিয়ে বিপাকে পড়ে ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞরা বলছেন, খরচ ছাড়াই ফোনের কিছু সাধারণ সেটিংস পরিবর্তনের মাধ্যমে ইন্টারনেটের গতি অনেকাংশেই বাড়ানো সম্ভব।
ক্যাশে ডেটা পরিষ্কার রাখা
আইটি বিশেষজ্ঞদের মতে, মোবাইলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে করতে ‘ক্যাশে ডেটা’ জমে যায়। অনেকেই নিয়মিত সেটা ক্লিয়ার করেন না, এতে ফোনের স্টোরেজে চাপ বৃদ্ধিসহ ইন্টারনেটের গতি কমে যায়। তাই নিয়মিত ‘ক্যাশে ডেটা’ মুছে ফেলা উচিত।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা
অনেক ব্যবহারকারী ফোনে একসঙ্গে অনেকগুলো অ্যাপ খোলা রাখেন। এতে ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার বেড়ে যায়, ফলে নেট স্পিড কমে যায়। তাই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখার মাধ্যমে ইন্টারনেটের গতি অনেকাংশে বৃদ্ধি পায়।
অ্যাপে স্বয়ংক্রিয়-আপডেট বন্ধ রাখা
স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট চালু থাকলেও ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ বেড়ে যায়। এতে ফোনে ইন্টারনেট গতি ধীর হয়ে পড়ে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো– অ্যাপ আপডেট করার অপশনটি 'ম্যানুয়ালি' সেট করে রাখা।
ম্যানুয়ালি নেটওয়ার্ক নির্বাচন
অনেক সময় মোবাইলের সেটিংসে ‘অটো সিলেক্ট নেটওয়ার্ক’ অপশন চালু থাকলে ফোন বারবার নেটওয়ার্ক বদলে ফেলে, যা কানেকশন অস্থিতিশীল করে। তাই নিজের অপারেটরের নেটওয়ার্ক ম্যানুয়ালি নির্বাচন করলে ইন্টারনেটের গতি বাড়তে পারে।
সাধারণ এসব নিময় অনুসরণ করলে খুব সহজেই স্মার্টফোনে ইন্টারনেটের ভালো গতি পাওয়া সম্ভব।

ফোনের কভার কতটা নিরাপদ