শিরোনাম

‘প্রথম দুই ম্যাচে হারানোই বড় অর্জন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘প্রথম দুই ম্যাচে হারানোই বড় অর্জন’
সিরিজের ট্রফি শান্ত ও মিরাজের হাতে তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (মাঝে)

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর এবার অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল শান্তদের সামনে। তবে তৃতীয় ম্যাচে রবিবার (১৪ জুন) রোমাঞ্চ ছড়িয়েও জিততে পারনি বাংলাদেশ। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ম্যাচ শেষে মতামত ব্যক্ত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, ‘প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং আমরা দীর্ঘ প্রায় ২১ বছর পরে অস্ট্রেলিয়াকে নিজের দেশের মাটিতে হারিয়ে সিরিজ জয় করেছি। এটার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’

ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘২৭৫ রান ঠিকঠাকই ছিল। মোসাদ্দেক ও হৃদয় যেভাবে ব্যাটিং করেছে সেটা দেখে ভালো লাগছে। কিন্তু মাঝের ওভারে আমাদের স্পিনাররা পর্যাপ্ত উইকেট পায়নি। ক্রিকেটে এমনটা হতেই পারে।’

/টিই/