অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হেড

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হেড
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড। আগেও এই পুরস্কার পেয়েছেন তিনি। তবে হেডের এবারের অ্যালান বোর্ডার মেডেল পাওয়ার মুহূর্তটি মনে রাখার মতো।
মাত্র ১ ভোট বেশি পেয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বর্ষসেরা হয়েছেন হেড। ১৫৩ ভোট পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। হাড্ডাহাডি লড়াই হয়েছে সতীর্থ উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারির সঙ্গে। তার ভোট ১৫২। অন্যদিকে ১৫০ ভোটে তৃতীয় হয়েছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
শুক্রবার (৮ আগস্ট) ২০২৫-২৬ মৌসুমের সেরা পারফর্মারদের পুরস্কার ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সবমিলিয়ে বর্ষসেরায় তৃতীয় হলেও টেস্টে বর্ষসেরা হয়েছেন স্টার্ক।
ওয়ানডেতে সেরা হয়েছেন মিচেল মার্শ। আর টি-টোয়েন্টিতে টিম ডেভিড।
২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত সময় বিবেচনা করে দেওয়া হয় এই পুরস্কার।
একাধিকবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা মেডেল পাওয়া ষষ্ঠ ক্রিকেটার হেড। তার আগে একাধিকবার পেয়েছেন- রিকি পন্টিং (২), মাইকেল ক্লার্ক (২), স্টিভেন স্মিথ (৪), ডেভিড ওয়ার্নার (৩) ও শেন ওয়াটসন (২)।

হাসানের ৪ উইকেট, প্রস্তুতি ম্যাচে পিছিয়ে বাংলাদেশ