দ্রুততম অর্ধশতকের নতুন বিশ্বরেকর্ড সূর্যবংশীর

সিজেডএন স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বৈভব সূর্যবংশী। লিস্ট এ ক্রিকেটের ইতিহাস ওলটপালট করে দিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী এ বিস্ময়বালক। ডাম্বুলায় মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করে ক্রিকেটবিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন এ বাঁহাতি ব্যাটার। এটি লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড। লঙ্কান বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়ে রেকর্ডের খাতায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের বার্তাই যেন দিলেন এ কিশোর ক্রিকেটার।
ম্যাচের শুরু থেকেই অতি-আক্রমণাত্মক মেজাজে থাকা বৈভব শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে পুরোপুরি দিশেহারা করে দেন। রেকর্ড গড়ার পথে নিজের খেলা প্রথম ১১ বলের ১০টিতেই বাউন্ডারি হাঁকান তিনি। এর মধ্যে ছিল ৫টি দৃষ্টিনন্দন ছক্কা ও ৫টি চার। বিপরীতে ডট বল খেলেছেন মাত্র একটি। ঝড়ো ফিফটির পর দ্রুততম সেঞ্চুরির দিকেও বীরদর্পে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ব্যক্তিগত ৯৪ রানে সাহান আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরায় মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয় তাকে। মাত্র ২৯ বলের এ টর্নেডো ইনিংসে ১০টি চার ও ৮টি ছক্কার মার ছিল।
অথচ ফাইনালের আগে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বৈভবের ব্যাটে এমন বিধ্বংসী রূপ দেখা যায়নি। সুপার ওভারসহ আগের পাঁচটি ইনিংসে সব মিলিয়ে তিনি মাত্র তিনটি ছক্কা মারতে পেরেছিলেন। কিন্তু শিরোপা নির্ধারণী বড় মঞ্চে যেন রুদ্রমূর্তি ধারণ করলেন এ ছক্কা মেশিন। মূলত মাঠের পারফরম্যান্সের পাশাপাশি লঙ্কানদের বিপক্ষে গত ম্যাচের একটি বিতর্কের জবাবও এ ইনিংস দিয়ে দিয়েছেন বৈভব। সুপার ওভারে ম্যাচ হেরে লঙ্কান ক্রিকেটার বিশেন হালাম্বাগেকে ধাক্কা দিয়ে চরম সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ফাইনালে ব্যাট হাতে লঙ্কান বোলারদের তুলোধুনো করে সেই সমালোচনার এক রাজকীয় প্রতিশোধ নিলেন ১৫ বছর বয়সী তরুণ তুর্কি।

ধবল ধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০৯ 