শিরোনাম

মাসসেরার তালিকায় মোস্তারি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মাসসেরার তালিকায় মোস্তারি
মাসসেরার তালিকায় আছেন মোস্তারি (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস। তারা তিনজনই নারী ট-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেয়েছেন।

বাংলাদেশ নারী দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোস্তারির। ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি।

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের নেতৃত্ব দেন গ্যাবি লুইস, তার দলও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বিশ্বকাপ বাছাইয়ে তিনি মোট ২৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন।

বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্সের জন্যই মাসসেরার মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের টারা নরিস। বাঁহাতি এই পেসার ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ৬ ম্যাচে ১১ উইকেট পান নরিস।

২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। এরপর আর বাংলাদেশের কেউ এ স্বীকৃতি পাননি।

/টিই/