বিপিএল ছাড়াই খেলোয়াড়রা বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবে: তামিম

নিজস্ব প্রতিবেদক

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল জানিয়েছিলেন জোড়াতালি দিয়ে আর বিপিএল আয়োজন করতে চায় না তার বোর্ড। তবে একবারেই বন্ধ হচ্ছে টুর্নামেন্টটি। বিপিএল না হওয়াতে দেশের ক্রিকেটাররা আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির পরিচালকদের নিজেদের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জানালেন, বিপিএল ছাড়াই ক্রিকেটাররা ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন।
তামিম ইকবাল বলেন, ‘কোয়াবের সঙ্গে দুটি মিটিং হয়েছে। তারা একটা প্রস্তাব দেয় আমরা কাউন্টার প্রস্তাব দেই। পরে আমরা আবার বসি। এরপর সময় চাই নিজেদের মিটিংটা করার জন্য। এখানে আসার আগে কোয়াবের সিনিয়রদের সঙ্গে আলাপ করেছি। সবাই অনেক খুশি। একজন খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের পুরো সিজন খেললে বছরে ৩৫-৪০ লাখ টাকা করে পাবে।’
তামিম আরও বলেন, ‘আমরা এখানে ক্রিকেটারদের সার্ভ করার জন্য এসেছি। আমাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক খারাপ হওয়ার তো প্রশ্নই আসে না। বরং ভালো হওয়া দরকার। কারণ অনেক সময় অনেক বেইজ্জতি করা হয়েছে ক্রিকেটারদের। আমার নতুন করে কিছু বলার দরকার নাই।’
তামিম জানান তিনি নিজে ক্রিকেটার ছিলেন। ঘরোয়া ক্রিকেট খেলা অনেকেই তার সতীর্থ তাই ক্রিকেটারদের ভালো-মন্দ তিনি বোঝেন।
তামিম আরও বলেন, ‘আমি নিজেই যেহেতু ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলেছি তাদের সঙ্গে। তাদের ভালো-খারাপ কিছুটা হলেও বুঝার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। তাদের জন্য আমার যেটা করা দরকার হবে আমি তাই করব। ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই আসে না। এটা ভালো হওয়ারই দরকার।’

খেলোয়াড় বিক্রি করে বিশ্বরেকর্ড চেলসির
স্থগিত বিপিএল, নতুন টুর্নামেন্ট হবে: তামিম