শ্রীলঙ্কাকে হারিয়েও তলানিতে পাকিস্তান

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কাকে হারিয়েও তলানিতে পাকিস্তান
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। এমন সাফল্যেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানিতেই থাকছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এই জয়ের পরও ডব্লিউটিসির চলমান চক্রে পাকিস্তানের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ১১ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে তারা। অন্যদিকে ৮ ম্যাচে মাত্র এক জয় নিয়ে অষ্টম স্থানে শ্রীলঙ্কা।

২০২৪ সালে ইংল্যান্ডকে হারানোর পর এটিই পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়।

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ৯০ রানের লক্ষ্য তাড়ায় আজান আওয়াইস ৩৬ বলে ৩২ রান করেন। আমের জামাল ২২ বলে ৩৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৩১৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৫৩, সোনাল দিনুশা ৫৪ ও মিলান রত্নায়েকে ৬৬ রানের ইনিংস খেলেন। তাতে পাকিস্তানের সামনে ৯০ রানের লক্ষ্য দাঁড়ায়।

প্রথম ইনিংসে অবশ্য বড় ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে অলআউট করে নিজেরা ৩২৫ রান সংগ্রহ করে। তাতে ২২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।

/টিই/