টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য সরকার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগের মুহূর্তে বড় ধরনের পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। পূর্বঘোষিত স্কোয়াডে জায়গা না হলেও একদম শেষ মুহূর্তে নাটকীয়ভাবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ নতুন সিদ্ধান্তের পর আসন্ন সিরিজের জন্য স্বাগতিকদের স্কোয়াড এখন ১৬ সদস্যে দাঁড়িয়েছে।
নিয়মিত অধিনায়ক হিসেবে এ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আর সহ-অধিনায়কের নতুন দায়িত্বে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। আগের সহ-অধিনায়ক সাইফ হাসান এ দায়িত্বে আগ্রহ না দেখানোয় বিসিবি হৃদয়কে এ নতুন দায়িত্ব দিয়েছে। এর আগে চোট ও দলীয় কম্বিনেশনের কারণে স্কোয়াডে বেশ কিছু রদবদল করা হয়েছিল, যেখানে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পাশাপাশি কুঁচকির চোটে পেসার রিপন মন্ডল এবং পিঠের সমস্যায় তানজিম হাসান সাকিব সিরিজ থেকে ছিটকে গেছেন। তাদের বিকল্প হিসেবে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ গতি তারকা তাসকিন আহমেদকে এবং সুযোগ পেয়েছেন মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন তরুণ পেসার নাহিদ রানা। চট্টগ্রামে বুধবার (১৭ জুন) দুপুর ২টায় প্রথম ম্যাচের মধ্য দিয়ে সিরিজটি শুরু হবে। বাকি দুটি ম্যাচ ১৯ ও ২১ জুন একই সময়ে ও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।

‘প্রথম দুই ম্যাচে হারানোই বড় অর্জন’