প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট

প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট
নিজস্ব প্রতিবেদক

ডারউইনে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট শুরু হবে ১৩ আগস্ট থেকে। মূল টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন তাইজুল ইসলাম।
বৃহস্পতিবার প্রথম দিনে বাংলাদেশ ২৬৩ রানে অলআউট হয়। তাইজুল এলবিডাব্লিউ আউট হন ১৫ বলে ১০ রান করে। ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন তাইজুল। সেই চোট নিয়েই ব্যাটিং করেন এই বোলিং অলরাউন্ডার।
পরে চোটের কারণে গতকাল এবং আজ অস্ট্রেলিয়া একাদশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বল করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তাইজুলের বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেছেন মুশফিক হাসান।
শনিবার (৮ আগস্ট) প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে তাইজুলের আঙুলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। বিসিবির পাঠানো এক বার্তায় ফিজিও বায়েজিদুল ইসলাম তাইজুলের চোট নিয়ে বলেন, ‘তাইজুল ইসলাম গতকাল ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। তারপর থেকে ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরোদিন বিশ্রামে রাখা হয়েছে।’

রিয়ালকে ‘না’ বলে বার্সায় রদ্রি