রিয়ালকে ‘না’ বলে বার্সায় রদ্রি

রিয়ালকে ‘না’ বলে বার্সায় রদ্রি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপজয়ী তারকা রদ্রি ইংল্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফিরে যাচ্ছেন স্পেনে। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।
তাকে নিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখিয়েছিল। দুই দলের সঙ্গেই কথা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নিয়েছেন স্পেনের অধিনায়ক। রিয়ালের ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্তের কথা। যদিও ক্লাবটি থেকে বেশ মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন।
রিয়াল মাদ্রিদ যে এই তারকাকে পাচ্ছেন না, সেটা বেশ আগেই বুঝতে পেরেছিলো। ক্লাবটির সঙ্গে শেষ আলাপে রদ্রি জানান, কেন তিনি বার্সেলোনায় যেতে চান। কাতালান এই ক্লাবটির খেলার ধরন, গার্দিওলার ছাপ ও জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে তাদের সখ্যতা এর পেছনে ভূমিকা রাখছে।
রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা রোদ্রির যুক্তি বুঝেছেন। তার সিদ্ধান্তকে শুভকামনা জানিয়েছে ক্লাবটি। তারা এটাকে বড় কোনো ধাক্কা হিসেবে দেখছে না, যদিও রদ্রির দক্ষতা, নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং স্পেন অধিনায়ক হিসেবে গুরুত্বের কারণে এই মিডফিল্ডারকে নিয়ে আগ্রহ দেখিয়েছিলো।
মাদ্রিদ কোচ হোসে মরিনহোকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এখন রদ্রির বিকল্প খুঁজছেন। যদিও তিনি মনে করছেন, এই পজিশনের জন্য স্কোয়াডের মধ্যেই সমাধান আছে।
রদ্রিকে কিনতে কত খরচ হবে বার্সেলোনার?
এই মিডফিল্ডারকে দলে নিতে কত খরচ হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বার্সেলোনা। তবে জানা গেছে, এই চুক্তির জন্য সর্বোচ্চ ৬ কোটি ইউরো খরচ হবে ক্লাবটির। চার বছরের চুক্তিতে বছরে খরচ করতে হবে ৩ কোটি ইউরো।

ইয়ামালকে নিয়ে সমালোচনার কড়া জবাব রদ্রির