শিরোনাম

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বিসিবির

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বিসিবির

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালেই আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১১ জুন) স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এ সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ঘোষিত স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে, যেখানে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন এবং তরুণ পেসার রিপন মন্ডল। তবে নির্বাচকরা আস্থা রেখেছেন একঝাঁক তরুণের ওপর। দলে নিজেদের জায়গা ধরে রাখতে সফল হয়েছেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের মতো উদীয়মান ব্যাটাররা। এর পাশাপাশি মিডল অর্ডারের শক্তি বাড়াতে স্কোয়াডে রাখা হয়েছে শামীম হোসেন পাটোয়ারী এবং উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

/এমএকে/