শানাকাকে এক ওভারে ৫ ছক্কা হাঁকালেন পাওয়েল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) শ্রীলঙ্কান বোলার দাসুন শানাকাকে তুলোধোনা করে এক ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার রোভমান পাওয়েল। ক্রিস গেইল, কায়রন পোলার্ড কিংবা আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ান ছক্কার ঐতিহ্য ধরে রেখে ডালাসে সিয়াটল অর্কাসের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসের হয়ে এ তাণ্ডব চালান তিনি। জেসন হোল্ডারের নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলেসের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝলক দেখিয়েছেন এ ক্যারিবিয়ান তারকা।
ম্যাচের ১৭তম ওভারে বোলিংয়ে আসা দাসুন শানাকার ওপর চড়াও হন পাওয়েল। ওভারের প্রথম বলটি ডিপ স্কয়ার লেগ, দ্বিতীয়টি লং অন এবং তৃতীয় বলটি মিড উইকেটের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। চতুর্থ বলে হাঁকানো ছক্কাটি ছিল আরও দর্শনীয়। ১০৫ মিটার দূরত্বের সেই শটটি গ্যালারি ছাড়িয়ে স্টেডিয়ামের বাইরে গিয়ে আছড়ে পড়ে। পঞ্চম বলে লং অনের মাথার ওপর দিয়ে টানা পঞ্চম ছক্কা মারলেও শেষ বলে আর রক্ষা পাননি পাওয়েল। অফ স্টাম্পের বাইরের বল মিড উইকেটে ওড়াতে গিয়ে স্কয়ারে দাঁড়ানো ওটনিল বার্টমানের হাতে ক্যাচ দিয়ে ৩৭ রানে থামে তার এ টর্নেডো ইনিংস।
পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রানের বিশাল পুঁজি দাঁড় করায় লস অ্যাঞ্জেলেস। জবাবে ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লস অ্যাঞ্জেলেসের বোলারদের তোপের মুখে পড়ে সিয়াটল অর্কাস। শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায় তারা। ফলে বড় ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবিয়ান ক্রিকেটারদের আধিক্য থাকা লস অ্যাঞ্জেলেস।

দ্রুততম অর্ধশতকের নতুন বিশ্বরেকর্ড সূর্যবংশীর