ফোন জব্দ করায় এবার আইসিসির দ্বারস্থ রিজওয়ান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে ঘিরে তদন্তে নতুন মোড় এসেছে। অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তার মোবাইল ফোন জব্দ করার পর, বিষয়টি নিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকু) পরামর্শ চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রিজওয়ান আকুর পোর্টালের মাধ্যমে একটি অনলাইন আবেদন করেছেন।
রিজওয়ান জানতে চেয়েছেন, তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আইসিসি বা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ আগে থেকে অবগত ছিল কি না।
একই সঙ্গে তদন্তের সঙ্গে এসব সংস্থা কোনোভাবে যুক্ত ছিল কি না, সেটিও জানতে চেয়েছেন তিনি। এ ছাড়া যুক্তরাজ্য থেকে তার মোবাইল ফোন পাকিস্তানে নিয়ে যাওয়া এবং সেটির ফরেনসিক পরীক্ষা করার ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না এ নিয়েও ব্যাখ্যা চেয়েছেন রিজওয়ান।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ চলাকালে দল থেকে বাদ পড়েন রিজওয়ান ও ইমাম-উল-হক। এরপর দুজনের বিরুদ্ধেই তদন্তের কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনলাইন জুয়ার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রিজওয়ানের মোবাইল ফোন জব্দ করে এনসিসিআইএ।
রিজওয়ানের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ফোনটি এখনো ফেরত পাননি পাকিস্তানের এই ক্রিকেটার। তদন্তের প্রক্রিয়া ও নিজের আইনি অবস্থান নিয়ে এরই মধ্যে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে ব্যাখ্যা চাওয়ায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান