যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল ঢেলে সাজিয়েছেন মরিসিও পচেত্তিনো। আসন্ন চারটি ম্যাচের জন্য এই আর্জেন্টাইন কোচের ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে নতুন মুখ মোট ১২ জন। ডাক পেয়েছেন ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানকে।
মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন কাভান ও তার বড় ভাই ২২ বছর বয়সি কুইন সুলিভান। তাদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সুলিভান বাংলাদেশের জাতীয় দলে খেলতে চান। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়েন রোনান।
তাদের নানি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সুলতানা আলম।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন মনে করা হয় কাভান সুলিভানকে। মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে দামী স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি ২০২৪ সালে। ১৪ বছর বয়সে মেজর লিগ সকারে মাঠে নেমে গড়েন রেকর্ড। বয়স ১৮ হলে তিনি যোগ দেবেন ম্যানচেস্টার সিটিতে।
যুক্তরাষ্ট্র দলে ডাক পাওয়াদের মধ্যে ১৩ জনের এখনও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়নি। এই ১৩ জনের মধ্যে কেবল গোলরক্ষক দিয়েগো কোচেন এর আগে সিনিয়র দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন।
এই দলে ১৮ বা এর কম বয়সি খেলোয়াড় আছেন কাভানসহ ছয় জন। ফলে দলটির গড় বয়স দাঁড়িয়েছে ২২ বছর ৯ মাস- যা বিশ্বকাপ স্কোয়াডের গড় বয়সের চেয়ে চার বছরের বেশি কম।

হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ