ভালো খেলতে মানসিক শক্তি দরকার: মুশতাক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভালো খেলতে মানসিক শক্তি দরকার: মুশতাক
মুশতাক আহমেদ

বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন মুশতাক আহমেদ। টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেটারদের মানসিকভাবেও চাঙা রাখার চেষ্টা করেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবারও মানসিকতার বিষয়টি মনে করিয়ে দিলেন মুশতাক।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুশতাক আহমেদ বলেন, ‘মানসিক শক্তি খুবই দরকার। ৫০ শতাংশই তো মাইন্ড গেম। আপনি আসলে খেলাটা মানসিকভাবেই খেলেন। আমিও তো খেলেছি। আপনিও খেললে জানবেন, মানসিকভাবে ভালো থাকলে আর বেসিক ভালো থাকলেই আপনি ভালো খেলবেন।’

অস্ট্রেলিয়াতে বল হাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার কৃতিত্ব মুশতাকেরও। মিরাজকে পরামর্শ দেওয়ার বিষয়ে বাংলাদেশের স্পিন কোচ বলেন, ‘সাধারণ কিছু পরামর্শই ছিল। তোমাকে ভালো বল করতে হবে, ভালো ওভার করতে হবে, তবেই উইকেট আসবে। এরপর আসে বিশ্বাসের বিষয়। স্পিন বিভাগকে বুঝতে হবে কখন অ্যাটাক করবে কখন করবে না।’

জাতীয় দলে থাকা স্পিনারদের প্রশংসা করে মুশতাক আরও বলেন, ‘তাইজুল, মিরাজরা আছে। সাদা বলে রিশাদ, নাসুম ও তানভীররা। সবাই ভালো করছে, এ কারণেই আমরা আল্লাহর রহমতে এখন অনেক সিরিজ জিততে পারছি।’

/টিই/